admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৫:৩৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ৩ সপ্তাহে ১ কোটি ৭০ লাখ লোক চাকরি হারিয়েছেন মাত্র তিন সপ্তাহেই যুক্তরাষ্ট্রে বেকার হয়ে পড়েছেন অন্তত ১ কোটি ৭০ লাখ মানুষ। বৃহস্পতিবার মার্কিন শ্রম বিভাগের দেয়া তথ্যমতে, গত সপ্তাহেই সেখানে চাকরি হারিয়েছেন রেকর্ড ৬৬ লাখ মানুষ। এর মানে প্রতি ১০ জনের অন্তত একজন মার্কিনি চাকরি হারিয়েছেন।
খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মহামারীর কারণে সৃষ্ট আর্থিক অস্থিরতা আরও কয়েক মাস চলবে। এর ফলে চলতি এপ্রিলে অবস্থা আরও খারাপ হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।যুক্তরাষ্ট্রে প্রতিদিনই হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে। বেকারত্বের হার বাড়ছে দ্রুতগতিতে। অক্সফোর্ড ইকোনমিকস বলেছে, যুক্তরাষ্ট্রের চলতি মাস এপ্রিলে বেকারত্বের হার ১৪ শতাংশ হতে পারে এবং মে মাসে তা গিয়ে ১৬ শতাংশে ঠেকতে পারে।মার্কিন সরকারের বৃহস্পতিবার প্রকাশিত এক তর্থ্যমতে, বিশ্ব মহামারী করোনাভাইরাসের ক্ষতি কমিয়ে আনতে এমন উদ্যোগ বলে জানা গেছে।