হোম
আইন-বিচার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কি করোনাভাইরাসের কারণেই সাময়িক মুক্তি?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ৮:১২ পূর্বাহ্ণ

Khaleda-Zia-mknewsbd

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কি করোনাভাইরাসের কারণেই সাময়িক মুক্তি? জেল থেকে মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া। বাংলাদেশে সরকারের আকস্মিক সিদ্ধান্তে বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। সারা বিশ্বে করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশেও যখন উদ্বেগ আতংক রয়েছে, তখন ছয় মাসের জন্য সাজা স্থগিত করে তাঁকে মুক্তি দেয়া নিয়েও নানা আলোচনা চলছে। করোনাভাইরাস নিয়ে দেশের পরিস্থিতি এবং এই মুক্তির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতাদের অনেকে। তবে সরকার বলছে, খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের অনেকে বলেছেন, আন্দোলন বা বিএনপির কোনো কৃতিত্ব ছাড়াই সরকার সদয় হয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। তারা বলছেন, তাকে মুক্তি দেওয়ার জন্যে সরকার এই সময়টাকে সুবিধাজনক বলে মনে করেছে। রাজনৈতিক চাপ ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যখন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হলে বিএনপির সিনিয়র নেতাদের অনেকে অবাক হয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতার কাছেও এটি আকস্মিক বিষয় ছিল। তবে গত কয়েকদিনের কিছু ঘটনার যোগসূত্র মিলিয়ে দেখার চেষ্টা করেছেন অনেকে।

তিনদিন আগে খালেদা জিয়ার ভাই এবং বোনসহ পরিবারের তিনজন সদস্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। পরদিনই বিএনপি সমর্থিত আইনজীবীরা সংবাদ সম্মেলন করে এখন করোনাভাইরাসের দুর্যোগ পরিস্থিতিতে মিসেস জিয়ার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় তাঁর মুক্তি চেয়েছিলেন। এর একদিন পরই সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া বাড়িতে ফিরে আসেন। বিএনপির যুগ্ম মহাসচিব এবং তাদের আইনজীবী ফোরামের অন্যতম নেতা মাহবুবউদ্দিন খোকন বলেছেন, করোনাভাইরাসের পরিস্থিতি এবং ঝুঁকি নিয়ে তারা যে বক্তব্য তুলেছিলেন, অন্যান্য বিষয়ের সাথে সেই বক্তব্যও সরকার বিবেচনায় নিয়েছে বলে তারা মনে করেন। করোনাভাইরাস বিশ্বে মহামারি হয়েছে এবং বাংলাদেশেও ছড়িয়েছে। ফলে এই পরিস্থিতিতে উনার বয়স ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি তাঁকে মুক্তি দেয়ার পেছনে অন্যতম একটি কারণ হতে পারে বলে আমরা মনে করি।

খালেদা জিয়া জেলে থাকার দুই বছরেরও বেশি সময়ে তাঁর মুক্তির জন্য বিএনপি বড় কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আইনগত পথেও সর্বোচ্চ আদালত থেকে জামিনের আবেদন নাকচ হয়েছে। শেষ পর্যন্ত তার ভাই শামীম ইসকান্দার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাহী আদেশে মুক্তি চেয়ে আবেদন করেছিলেন গত ১০ই মার্চ।খালেদা জিয়ার মুক্তির পর তাঁর বোন সেলিমা ইসলাম বলেছেন, তাদের আবেদনের পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতি তার মুক্তির বিষয়টি তরান্বিত করেছে বলে তারা মনে করেন। আমরা খুশি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর ওঁর শরীরিক অবস্থা এতই খারাপ যে এখন বাসায় থেকেই চিকিৎসা চলবে।তিনি আরও বলেছেন, সরকার হয়তো মনে করেছে, বয়স্ক মহিলা এবং এই সময়ে তার হাসপাতালে থাকা ঠিক হবে না। কারণ হাসপাতালে এখন ভাইরাস সমস্যা হয়। যদি কোনো কিছু হয়, তখন দায়িত্ব তো ওনাদের নিতে হবে। এটাও একটা কারণ হতে পারে।

দুর্নীতির দায়ে খালেদা জিয়া সাজা ভোগ করছিলেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপি নেত্রীর মুক্তির ব্যাপারে তার ভাইবোনরা সরকারের সাথে যোগাযোগ রেখেছিলেন। এখন শর্ত সাপেক্ষে সরকার সদয় হয়ে মুক্তি দেয়ায় বিএনপির জন্য এটি ‘বড় দূর্বলতা’ হিসাবে চিহ্নিত হবে এবং এটি সরকারকে রাজনৈতিক ‘সুবিধা’ দেবে।। আইনমন্ত্রী আনিসুল হক মিসেস জিয়ার পরিবারের তাগিদ এবং সরকারের সদয় হওয়ার বিষয়কেই তুলে ধরেছেন।

বেগম খালেদা জিয়ার ভাই একটা আবেদন দিয়েছিলেন। এরমধ্যে ইনসিডেন্টালি করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে। এই পরিস্থিতি বা করোনাভাইরাস বিবেচনা করে মতামত দেয়া হয় নাই। প্রথমত বয়স, দ্বিতীয়ত মানবিক কারণ এবং সরকার সদয় হয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সাজা ৬মাস স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে, বলেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট সর্ম্পকিত দু’টি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজা নিয়ে খালেদা জিয়া কারাভোগ করছিলেন। তার এই সাজা এখন ছয় মাস স্থগিত থাকবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 11 hours আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 1 day আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 1 day আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 1 day আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 2 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 2 days আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক