তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। গতকাল রোববার তিনি হাসপাতাল পরিদর্শনে গেলে এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবায় ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিন পরিদর্শন করেন।
এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন, হাসপাতালে কোনো অসুস্থ রোগী এলে তাকে যেন যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগীরা যেন সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।