হোম
অপরাধ

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ায় ১৪ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে পাঁচ কিশোর মিলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর গ্রামে তার নানার বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, ওই সময় একই গ্রামের পাঁচ কিশোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি ঝোপ-জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরী আত্মচিৎকার করলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং মুখ চেপে ধরে রাখার পাশাপাশি চাকু দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরী বাড়িতে ফিরে তার নানীর কাছে বিষয়টি জানায়। নানী স্থানীয় কয়েকজনকে বিষয়টি অবহিত করলে অভিযুক্ত কিশোরদের পরিবারের পক্ষ থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতির কারণে নানী পরে কিশোরীকে বগুড়া সদর থেকে কাহালু উপজেলার কুশলিহার গ্রামের তার বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কিশোরীর ফুপু মোছাঃ সেলিনা বেগম তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে কিশোরীটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় অভিযোগে একই গ্রামের রব্বানী (১৮), রিয়াদ (১৮), শুভ ইসলাম (১৭), সৈকত হোসেন (১৮) ও জিহাদ (১৭)-এর নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করা জরুরি। বিস্তারিত তথ্য ও আইনগত অগ্রগতি পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।##

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 hour আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 hour আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 hour আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 11 hours আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত।
খেলাধুলা 20 hours আগে

পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন।
ধর্ম ও ইসলাম 20 hours আগে

দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত,উপস্থিত ছিলেন নাহিদ ও সারজিস।
রংপুর 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক