হোম
অপরাধ

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. ওয়াজেদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে বগুড়া সদর উপজেলার গোকুল দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ওয়াজেদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌরসভার তুলারাম মজিদপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী কোচে ইয়াবার চালান পাচারের তথ্য পাওয়া যায়। পরে গোকুল দক্ষিণপাড়া এলাকায় পায়েল মিয়ার বাড়ির সামনে মহাসড়কে বাসটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে বাসের F-3 নম্বর সিটে বসা ওয়াজেদুল ইসলামকে আটক করা হয়। তিনি টিকিটবিহীন যাত্রী ছিলেন। পরে তার দেহ তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটের ভেতরে নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে মোট ১ হাজার ৯৫০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৯৫ গ্রাম। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি Realme C85 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় মামলা করেছেন। ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের বিরুদ্ধে ২ মামলা।
রংপুর 5 hours আগে

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদন্ড।
অপরাধ 5 hours আগে

পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করলেন মজিদ
রংপুর 7 hours আগে

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

মামলা প্রত্যাহারের দাবিতে নোচনাহারে আম ব্যবসায়ীদের সড়ক অবরোধ।
আইন-বিচার 1 day আগে

মধ্যনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায়
অপরাধ 1 day আগে

চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।
আন্তর্জাতিক 1 day আগে

পঞ্চগড়ে পরকিয়ার জেরে স্বামীর মৃত্যু স্ত্রী গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

পার্বতীপুর ল্যাম্পে সেবার পরিধি বাড়ছে,পুরাতন ভবন ভেঙে,নতুন নির্মাণের প্রস্তুতি।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক