মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
আজ সোমবাব (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার। বগুড়া মহানগরের কৈপাড়া এলাকার আলোচিত ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২ জন আসামীকে মৃত্যুদণ্ড ও ৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো, ১নং সাদ্দাম হোসেন স্বাধীন ও মোঃ রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো,
১নং আশিক, ২ নং শাকিল ৩ নং মতিন। রায়ে পাঁচ আসামীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানকে এবং অবশিষ্ট অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের (২০ জুলাই) সন্ধ্যার সময় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবীতে আসামীরা হামলা চালায়। চাঁদা না দেওয়ায় তারা দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কূপিয়ে গুরুতর আহত করে।
এ সময় হৃদয়ের পিতা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোছাঃ আয়েশা সিদ্দিকা বাদী হয়ে, সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।