মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বৈদ্যুতিক তার জব্দ করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ। গত ২৮ আগষ্ট সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত রংপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল পার্বতীপুরের ভাঙারি ব্যবসায়ী মাসুদের দোকান তল্লাশি চালায়।
অভিযানে রংপুর জেলার একটি বেসরকারি বিদেশি কোম্পানি থেকে চুরি হওয়া প্রায় লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তার উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় দোকান থেকে ১টি মোটরসাইকেল ও জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে দোকানের কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বদরগঞ্জ থানায় এফ আই আর নং- ০২ তারিখ ০১/০৮/২৩ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ ধারায় রুজু করা হয়েছে। এ মামলায় এরই মধ্যে ১ জনকে পুলিশ আটক করেছে।
স্থানীয়দের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, পার্বতীপুরের ওই ভাঙারি দোকানটি দীর্ঘদিন ধরে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তদন্ত জরুরি বলে মনে করছেন স্হানীয় সুশীল সমাজ।