সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট ২০২৬ সকাল ১১ টায় বিদ্যালয়ে হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটির সভাপতি ও ২ নং ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো, রেজাউল করিম শাহীন, অভিভাবক সমাবেশে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবু জাফর অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
বিদ্যালয় ছুটির পর একজন শিক্ষার্থী বাসায় থাকা অবস্থায় অভিভাবকদেরকে তাদের খোঁজখবর রাখতে হবে মোবাইল ব্যবহার করছে কিনা সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কেউ সতর্ক থাকতে হবে সভাপতির বক্তব্যে অভিভাবকদের বলেন যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হবে তাদেরকে উপরের শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে না এবং ২০২৭ এসএসসি পরীক্ষার্থীদের কে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য প্রধান শিক্ষককে আহ্বান করেন। অপরদিকে শিক্ষক দেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদানে মননিবাসন করতে হবে, ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকদের যত্নশীল হওয়ার আহ্বান জানান।
অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক মো, রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ সোহরাব আলী, সহকারী শিক্ষক হীরেন চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।