সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউপির টাইয়া গজ গ্রামে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের সানোয়ার হোসেন( ৪৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার বিকালে দিকে টাইয়াগছ এলাকায় এ ঘটনা ঘটে। সানোয়ারের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়,তেঁতুলিয়া উপজেলা টাইয়াগছ
এলাকার একটি বাড়ি থেকে সানোয়ার ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ফাকা ঘরে নিয়ে যান। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সানোয়ার পালিয়ে যান। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। পরে চিকিৎসার জন্য তাকে তেঁতুলিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে দর্শন চেষ্টার অভিযোগের সত্যতা জানতে তেতুলিয়া মডেল ঘটনার যোগাযোগ করা হলে থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শিশুর বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।