হোম
রংপুর

চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

পি কে,রায় বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুম ইছামতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কন্ডু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, স্বাস্ব্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবী, মৎস্যচাষী মোকাররম মুকুল, কবির সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের আরও বেশি মনোযোগী হতে হবে। দেশীয় প্রজাতির মাছের চাষ ও প্রজনন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অনেক দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, সহকারি অধ্যাপক মেজবাহুল ইসলামসহ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় প্রভাবশালী মহলের চাপে সিলগালা সার গুদাম খুলে দেওয়ার অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন।
অর্থনীতি 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।
জাতীয় 8 hours আগে

নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

যশোর সিঙ্গিয়া জংশন রেলওয়ে স্টেশন জীবনের ঝুঁকিতে যাত্রী,ছাত্র-ছাত্রী ও সাধারন
খুলনা 20 hours আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক পলাতক আসামি।
অপরাধ 2 days আগে

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড সেবা,জামিনের পর দ্রুত কারামুক্তির সুযোগ।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ড।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক