শামসুল আলম,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে ২৩ জুলাই বৃহস্পতিবার মাদক সেবনের অপরাধে তিনজন মাদক সেবীকে মাদক নিযন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লংঘনের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে সামরুর ইসলাম, পিতা নাজিমুদ্দীন, গ্রাম: লেবার লাইনপাড়া ও নিতাই রায (২৯) পিতা সুশেন রায়, গ্রাম: মিল রোডকে ১মাসের বিনাশ্রম কারান্ড ও ১০০ শত টাকা জরিমানার পাশাপাশি রবিউল ইসলাম (৩২), পিতা মফিজুর রহমান, গ্রাম: দক্ষিণ মুর্শিদহাটকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০শত টাকা জরিমানা করেছে।
এবিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, মাদক মুক্ত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জরিত কাউকে ছাড় দেয়া হবেনা।