মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
আজ ১৮ জুলাই বেলা ২ টায় পৌর সভার বালিকা বিদ্যাপিঠ বিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর কালিরঘাট এলাকার ছবি রানী (৪০) ও পল্লবী রানী (১৪) মা মেয়ের হত্যায় স্বামী রিপেন চন্দ্র, গৌতম চন্দ্র রায়, বিপুল চন্দ্র রায় এবং রিপেনের পরকীয়া প্রেমিকা নমিতা রানীর শাস্তির দাবীতে পরিবারের ১১ জনাধিক উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেছে।
জানা গেছে, গত ১৩ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই সংঘটিত মা-মেয়ের আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলন করেন মৃতগণের পরিবারবর্গ। লিখিত বক্তব্যেটি শ্রী উজ্জ্বল চন্দ্র রায় পাঠ করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
সে আরও অভিযোগ করছে, ঘটনার পর থেকে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও চরম মানসিক যন্ত্রণায় ভুগছেন। তাই প্রশাসনের প্রতি অনুরোধ রইল, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবির কথা জানান।