হোম
খুলনা

ফরিদপুরের বাসের চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে, ঢাকা-খুলনা মহাসড়ক বন্ধ।

সনত চক্রবর্তী ফরিদপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে জনতার দেওয়া আগুনে পুড়ে যাওয়া তিনটি গাড়ি মহাসড়কের ওপর থেকে সরানো হচ্ছে। এজন্য এখনও (রাত সাড়ে ১১টা) ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিহত পাঁচ জনের পরিচয় শনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের। নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের বাসিন্দা লিটন হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩০), আঞ্জু শেখের ছেলে ওবায়দুর শেখ (৪৫), বাবলু মিয়ার ছেলে আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (২৮) ও বরগুনা সদর উপজেলার কোটবাড়িয়া ইউনিয়নের তুলশীবাড়িয়া গ্রামের সেলিম খানের ছেলে জালাল খান (৩৬)।

ফরিদপুরের ভাঙ্গায় শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমের ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ডিমের গাড়িটি সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের পিষে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন নিহত হন। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

রাত সাড়ে এগারোটার দিকে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, বর্তমানে মহাসড়কে অবরোধকারীরা নেই। তবে পুড়িয়ে দেওয়া গাড়ি সরিয়ে সড়কের পাশে নেওয়ার কাজ করছি আমরা। এজন্য এখনও মহাসড়ক বন্ধ রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ফরিদপুরের বাসের চাপায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে, ঢাকা-খুলনা মহাসড়ক
খুলনা 3 hours আগে

ফরিদপুরে যাত্রীবাহী বাস চাপায় ৫ জন নিহত।
খুলনা 4 hours আগে

দিনাজপুরে হজ্জ গ্রুপ কর্তৃক আয়োজনে পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 7 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন চেষ্টা।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের কারেন্টের হাট বাজারে ইজিবাইক চোর আঁটক।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড।
আইন-বিচার 8 hours আগে

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নং হলরুমে মাসিক মিলাদ ও
লাইফস্টাইল 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ২০তম গ্রেডের কর্মচারীরা একদিনের বেতন বাঁচিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি।
জাতীয় 1 day আগে

যশোর-অভয় নগর সিঙ্গিয়াপাড়া-সৈয়দ পাড়ার রাস্তাটি সংযোগ বেহাল দশা।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক