মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ৯ জুলাই সকাল ১২ টায় উপজেলা চত্তরে জনতার দাবি ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ স্থগিত করাতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা গেছে।
পার্বতীপুর উইউএনও সাদ্দাম হোসেন তিনি উপজেলা পরিষদ এবং পার্বতীপুর পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছেন। এতে উপজেলাবাসী মনের দিক থেকে এমন ভালো কর্মকর্তাকে আগলে রাখতে চায়। এমন ধারাবাহিকতায় তাঁর বদলির হিসেব-নিকেশ কে স্থগিত করাতে আজকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে পার্বতীপুরের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এছাড়াও বক্তারা বলেন, জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ স্থগিত করার দাবি তুলেন। উপস্থিত মানববন্ধনের বক্তারা পুনরায় স্লোগান দেয়, আমাদের দাবি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট ইউএনও সাদ্দাম হোসেনের বদলি আদেশ পুনঃর্বিবেচনায় স্থগিত করার আহ্বান জানান। উল্লেখ্য পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন ০৫ মার্চ ২০২৫ তারিখে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন। তিনি নিজ দপ্তরের পাশাপাশি একই সঙ্গে উপজেলা পরিষদ ও পার্বতীপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন আসছেন।
তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬ তম ব্যাচের একজন অফিসার হিসাবে পার্বতীপুর উপজেলায় দায়িত্ব পালনে সাবলীল গুণাবলীর কথাও উল্লেখ করেন।