হোম
আইন-বিচার

কুড়িগ্রামে বিএল স্কুলে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অভিভাবকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

অর্ধবার্ষিকী পরিক্ষায় অস্বাভাবিক হারে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিগ্রাম বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম দুলালের বিরুদ্ধে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে স্থানীয় অভিভাবকবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিক রোববার ৫

জুলাই কাল ১১:০০ টায় বিদ্যালয়ের গেটের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর পরিক্ষার ফি কিভাবে ৬০০-১২০০ টাকা হতে পারে। অষ্টম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত একেকজন শিক্ষার্থীর কাছে ৮০০ থেকে ১৭০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।এরেই প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয় সচেতন অভিভাবকবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেন।সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য শাহ আলম তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন তার ছেলে মিলন বাবু দশম শ্রেণীতে পড়ে তাকে পরিক্ষার ফি বাবদ ১৭০০ টাকা দিতে হয়েছে।

আরেক অভিভাবক সদস্য জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন তার কাছে ১০০০ টাকা নেওয়ার পরে প্রধান শিক্ষক বলেন তিনি যেন এই টাকার কথা অন্য কাউকে না বলেন।আনোয়ার হোসেন তার মেয়ে রোকাইয়া ৮ম শ্রেণীতে পড়ে তার থেকেও ৮৫০ টাকা নেওয়ার অভিযোগ করেন। এভাবেই বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকা আদায় করেন।

এছাড়াও পরিক্ষা শেষে প্রত্যয়ন পত্র,প্রশংসা পত্র,মুল সনদ নিতে গেলেও মোটা অংকের টাকা গুনতে হয় শিক্ষার্থীদের।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল রানা,শিমুল রানা তার বক্তব্যে বলেন স্থানীয় অনেক অভিভাবক তাকে বিষয় টি জানালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয় টি তুলে ধরেন।একারণেই ওই স্কুলের এক শিক্ষক তাকে হুমকি দেন।প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম দুলালের নিকট অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক ও রুগ্ন আচরণ করেন।

এই দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য অভিভাবকবৃন্দ জেলা প্রশাসক কুড়িগ্রাম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কুড়িগ্রাম বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের অনুলিপি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামরুল ইসলাম বরাবর দেওয়া হয়।

এই বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফোন দিলে তিনি সাংবাদিক কে জানান বিষয় টি আমি অবগত নই,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম প্রতিবেদক কে জানান আমাকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক