সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।মঙ্গলবার ( ৩০ জুন )সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকের সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হারুনুর রশিদ ২০২৬-২৭ অর্থ বছরে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের জন্য রাজস্ব বাজেট ১,৯৭,৭৯৫১৯ টাকা উন্নয়ন বাজেট
৪৮,৬০,৯০০ রাজস্ব, খরচ ৩৯,৭১,৬০০ টাকা সর্বমোট বাজেট ২,৪৬,৪০,৪১৯ টাকা এতে ২ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৪ শত ১৯ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, ইউনিয়নকে নাগরিক সেবা প্রদানের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই ইউনিয়ন পরিষদ জনগনের সেবা প্রদানের অন্যতম হাব হিসাবে রূপান্তরিত হবে। প্রথমে খসড়া বাজেট ঘোষনার পর উপস্থিত সকলের মতামত ও পর্যালোচনা শেষে গৃহিত হয়।
উন্মুক্ত বাজেট ঘোষনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক ছাত্র দল সভাপতি সাইদুর রহমান বাবলু, যুবদলের যুগ্ন সম্পাদক জাহাগীর আলম,বিএনপির তাতীদলের সাবেক সভাপতি তাজদ্দীন আহম্মদ, বিএনপি মৎস্য জীবীদলের সভাপতি আসিক ইকবাল,জামাতে ইসলামী তেঁতুলিয়া সদর ইউনিয়ন শাখার জয়নাল আবেদীনসহ আরো অনেকে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, মনসুর আলী সহ ইউপি সদস্য সদস্যা, উদ্যোক্তা ও কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |