পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থ জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া থেকে আল আমিন (১৯) কে মাদকসেবন করার সময় আটক করা হলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের জেল ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
একইদিন উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার পুত্র শহিদুল ইসলাম (৬৪) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার পুত্র জাকারিয়া হোসেন (২৬)কে এবং উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজারের রঞ্জন রায়ের পুত্র ভূষন রায় (২১)কে মাদক সেবনের সময় আটক করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট্র ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন,সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |