হোম
রংপুর

পঞ্চগড়ে ১০৭৭ কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

সারাদেশের মতো পঞ্চগড় জেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুদের মাঝে সুষ্ঠুভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবু সাইম। এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলায় ১ লাখ ৭১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

উদ্বোধনের পর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের কর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকেরা বয়স যাচাই করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। শিশুদের সঙ্গে আসা অভিভাবকদেরও ছিল স্বত:স্ফূর্ত উপস্থিতি।তেতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,আব্দুল্লাহ আল আরিফ জানান
উপজেলার ১৩৩ টি কেন্দ্রে বিভিন্ন বয়সের শিশুদেরকে একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে কোথাও কোন সমস্যা দেখা দেয়নি।

অপরদিকে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর জানান, উপজেলার ২৪১ টি কেন্দ্রে একযোগে ভিটামিন-এ ক্যাপসুল বয়স ভেদে খাওয়ানো হচ্ছে। কোন শিশু যেন এই সেবা থেকে বাদ না পরে, সেই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা মিজানুর রহমান প্রতিবেদককে বলেন, জেলায় ১০৭৭ টি কেন্দ্রে একযোগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের (২ লাখ আইইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলায় প্রায় শতভাগ শিশু ক্যাম্পেইন এ অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত।
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ে ১০৭৭ কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
রংপুর 7 hours আগে

দিনাজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসীর কমিটি গঠন।
রংপুর 8 hours আগে

দিনাজপুরে পুলিশের অভিযানে ১,৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২।
অপরাধ 8 hours আগে

নাগরিক ভাবনা:অফিস সহায়ক পদের চাকরিতে উচ্চ শিক্ষিতদের ভিড়,এটি সাফল্য নাকি
নাগরিক ভাবনা 12 hours আগে

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা
রংপুর 19 hours আগে

মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলনঅনুষ্ঠিত।
রাজশাহী 19 hours আগে

ভাসতির বাড়ীতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত সুধ বালা,আহত বোন
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর বিরামপুরে বেসিক ইংলিশ সেন্টারে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক