তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখা।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার সামনে আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহীন হোসেন এবং সদস্য সচিব মোঃ মাসুম হোসেন এর নেতৃত্বে সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন ।
বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচীতে আহ্বায়ক মোঃ শাহীন হোসেন বলেন, আওয়ামী লীগ মূলত একটি জঙ্গি সংগঠন,”স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানে দেশের প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করেছে।
তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে সোচ্চার থাকব। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভবিষ্যতেও জনস্বার্থ ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।