হোম
আইন-বিচার

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে আজ ২৩ জুন বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার শ্রমিকদের সমন্বয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জানা গেছে,গত ১৬ জুন রংপুরে মালিকের ছেলে মিজানুর রহমান মিন একাধিকবার শারীরিক নির্যাতন করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হোটেল রংপুর নগরীর খামারবাড়ি মোডের, আলম হোটেলের সহকারী বাবুর্চি শাওন ইসলাম শাওন কে নির্মমভাবে হত্যা করে। এ হত্যার প্রতিবাদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় খুনির ফাঁসির দাবিতে এবং শাওনের পরিবার যেন চলতে পারে সেজন্য আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপুরণ আদায় ও হোটেল শ্রমিক শাওন হত্যাকারীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে পার্বতীপুরেও এমন মানববন্ধন কর্মসূচি পালন করে।

এছাড়াও হোটেল শিল্পের শ্রমিকদের পরিচয় পত্র নিয়োগ পত্র ৮ ঘন্টা কাজ ন্যূনতম মুজুরির গেজেট বাস্তবায়ন করতে হবে এমন দাবিও তুলে ধরেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তব্য রাখেন, হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা আক্তারুজ্জামান খান। এছাড়াও ষষ্ঠী উত্তরাঞ্চলে কমিটির আহ্বায়ক মোহাম্মদ মমিন মন্ডল। দিনাজপুর জাতিয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক নেতা জাহাঙ্গীর , সভাপতি সিরাজগঞ্জ জেলার শ্রমিকদের নেতা ও মোঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ। জয়পুরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুমুদ বিন মুর্তজা ইবনে সিনা।

উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন , পার্বতীপুর জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র রায়। পার্বতীপুর শমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী সমর সরকার। উল্লেখ্য রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন মোহাঃ মোমিন মন্ডলের সভাপতিত্বে ঠাকুরগাঁও আইন কার্যালয়ে অনুষ্ঠানে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আক্তারুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম,মোকসেদ, দেলোয়ার হোসেন সবুজ, হাসমত আলী, মুরাইদুল,রাংগা, রাজ্জাক, আশরাফ,হেলাল প্রমুখ । মানববন্ধন কর্মসূচি শেষে স্লোগান দিয়ে জানান ৩০ জুনের মধ্যে শাওনের খুনীর বিচার না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনে ডাক দেয়ার কথা জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 3 hours আগে

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন
আইন-বিচার 3 hours আগে

বগুড়ায় নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দৃঢ়
বগুড়া 12 hours আগে

গাইন্ধায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মরিচ, পেঁয়াজ,ধান বীজ ও
অর্থনীতি 15 hours আগে

নাগরিক ভাবনা: প্রবীণ বীর মুক্তিযোদ্ধাদের জন্য নেই চিকিৎসা সেবায় অগ্রাধিকার।
নাগরিক ভাবনা 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে শহরের স্বর্ণপট্টি এলাকায় স্বামীকে ছুরিকাঘাত।
অপরাধ 20 hours আগে

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প
অপরাধ 1 day আগে

রাজশাহীতে রা:বি: মাস্টার্স পড়ুয়া ছাত্রের হাতে বাবা খুন।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক