admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ৬:২৩ পূর্বাহ্ণ
dtv,,বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ফোনালাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন কুরেশি।
গত ৩০ দিন ধরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতিসহ চরম খাদ্য এবং জীবন রক্ষাকারী ওষুধ সংকট, যোগাযোগ বিচ্ছিন্নতা ও পুরোপুরি নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসময় জোর দিয়ে বলেন, অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতের নেয়া পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।
এদিকে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। উভয় দেশের মন্ত্রী যোগাযোগ রক্ষার বিষয়ে সম্মত হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।https://www.facebook.com/D-TV-881207148717249/
এ
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | ||