শামসুল আলম,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জে ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ১টার সময় উপজেলা অডিটরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম।
এসময় উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেসুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সাহাসহ সরকারি কর্মকর্তা, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশ গ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দসহ সাংবাদিক এবং এলাকার শুধু জন উপস্থিত ছিলেন।
এই বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ প্রকল্প অংশ নেয়। প্রকল্পের দক্ষতার ভিত্তিতে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে।