মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ১৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় ওই প্রচেষ্টা প্রতিহত করা হয়।
জানা গেছে, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ১৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে।
বর্তমানে ওই ১৭ জন ভারতীয় নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীমান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।