হোম
অপরাধ

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে ভয়ংকর প্রতারকের খপ্পরে পড়ে দিশেহারা হয়ে বিভিন্ন মহলে সহায়তা চেয়ে সর্বশান্ত হওয়ার অভিযোগ তুলেছে মধ্য আটরাই গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন। সে বলছে, ছেলের সেনাবাহিনীর চাকরির নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে চৌকিদার রফিকুল ইসলাম (৫৮)ও সহযোগীরা ।

তার বাড়ী হলদিবাড়ী রেল গেটের পশ্চিমে পাকা রাস্তার উত্তর দিকে অবস্থিত। জানা গেছে, উপজেলার মধ্য আটরাই গ্রামের মর্জিনা খাতুনের ছেলে মাহাবুব ইসলাম মুজাহিদ (২১) কে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখায় একই ইউনিয়নের চৌকিদার রফিকুল ইসলাম ।এরেই প্রেক্ষিতে মর্জিনা খাতুন গত ২৭ মে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় পরিচালকের দ্বিতীয় তালায় রুমে বিকেল ৬ টা ২০ মিনিটের দিকে পার্বতীপুর ও দিনাজপুর প্রিন্ট মেডিয়ার সাংবাদিকের উপস্হিতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, রফিকুল ইসলাম আমাদের বাড়ীতে এসে আমার ছেলে মো. মাহাবুব ইসলাম মুজাহিদ (২১) কে বাংলাদেশ সেনা বাহিনীর সৈনিক পদে চাকুরী নিয়া দেওয়ার কথা বলেন।

এতে আমরা স্বামী-স্ত্রী উভয়ে রফিকুল ইসলামের প্রস্তাবে একপর্যায়ে রাজি হই। এরপর ছেলের চাকুরীতে যোগদান করা পর্যন্ত চার লক্ষ টাকা কন্ট্রাক করে চৌকিদার রফিকুল ইসলাম । আমি তার কথা মতো টাকা সংগ্রহ করতে পার্বতীপুর উপজেলার জাগরনী সংস্থা থেকে দুই লক্ষ টাকা লোন করি এবং বাকি আমার ছেলের জমাকৃত টাকা গরু,ছাগল, হাঁস, মুরগী বিক্রি করে চৌকিদার রফিকুল ইসলামকে গত ০৬/০৪/২০২৫ইং তারিখে সর্ব মোট- ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করি এবং অবশিষ্ট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার জন্য রফিকুল ইসলাম আমাদেরকে ভুল-ভাল বুঝিয়ে প্রতারণা মূলকভাবে অসৎ উদ্দেশ্য চাঁদাবাজি করার লক্ষে আমার ও আমার ছেলের স্ব-ইচ্ছার বিরুদ্ধে চৌকিদার রফিকুল ইসলাম ২টি ব্লাংন্ক/ফাঁকা চেকে আমার ছেলের নিকট হইতে নন জুডিসিয়াল ৩০০/-টাকার মোট ৩টি স্ট্যাম্প ও আমার নিজ নামীয় আরাফাত ইসলামী ব্যাংক, বদরগঞ্জ শাখা, রংপুর এর ২টি চেকের পাতা, যাহার পাতা নং- ৩৪০৫২৮২ ও ৩৪০৫২৮৩’তে কৌশলে স্বাক্ষর করে নেয়।

এরপর তিনি বলেন , নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেলেকে সেনাবাহিনীর চাকুরিতে যোগদান করাবেন। এছাড়াও তিনি বলেছিলেন সময় মতো চাকুরি না দিতে পারলে স্বাক্ষরীত চেক, স্ট্যাম ও সমুদয় টাকা ফেরত দিবার কথা জানান। আমি ও আমার ছেলে অতি সহজ-সরল মনে তার কথায় বিশ্বাস করে , চেক ও ষ্ট্যাম্পে স্বাক্ষর করি হলদীবাড়ী রেলগেট সংলগ্ন হোটেলের ভেতরে। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকুরির কোন ব্যবস্থা নেই, চেক, ষ্ট্যাম ও টাকা ফেরত দেবার কথাও নেই বরং নানা অজুহাত দেখিয়ে দিব-দিচ্ছি বলে প্রতারণা মূলক ভাবে চাঁদাবাজি ও অসৎ উদ্দেশ্যে টাল বাহানা করে আসছে। এরেই মাঝে বিভিন্ন প্রকার প্রতারণা মূলক কথাবার্তা ভয়ভীতি ও হুমকী প্রদান করছে। চেক, ষ্ট্যাম ও টাকা ফেরত চাইলে মা ও ছেলের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা মোকাদ্দমায় জড়ানোর ভয়ভীতিও প্রদর্শন করছে। তিনি আর ও উল্লেখ করেন, রফিকুল ইসলাম একজন ভয়ঙ্কর প্রতারক ও চাঁদাবাজ ব্যক্তি।

মানুষকে ভুল-ভাল বুঝিয়ে প্রতারণা মূলক কতাবার্ত বলে মানুষের নিকট হতে চাঁদাবাজি করাই তার মূল উদ্দেশ্যের কথা জানান। এ বিষয়ে রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় পরিচালক এম এ মজিদ সরকারের দৃষ্টিগোচর হলে, তিনি দোষী ব্যক্তি প্রতি ক্ষোভ, নিন্দা ও অন্যায়ের প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুদৃষ্টি কামনা করেন ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক