হোম
অর্থনীতি

জমজমাট সাভার কোরবানির হাট,দিনব্যাপী চলছে গরু বিক্রিয়।

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে সাভারের রেডিও কলোনি কোরবানির পশুর হাট। আজ ২৬ তারিখ বিকেল থেকে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় ঈদের আর মাত্র দুই দিন বাকি যার ফলে আজ বিকেল থেকে কোরবানির পশু বিক্রি বেশি হচ্ছে।

দেশীয় গরু,মহিষ ও ছাগলের সমাহারে মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা। বিশেষ করে বিকেলের পর ক্রেতাদের উপস্থিতি কয়েকগুণ বেড়ে যাওয়ায় হাটে সৃষ্টি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।

হাট ঘুরে দেখা যায়, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে বসেছেন। বিভিন্ন জাতের গরুর মধ্যে দেশি, শাহীওয়াল, ফ্রিজিয়ান ও নেপালি জাতের গরুর চাহিদা বেশি দেখা গেছে। ক্রেতারা পশুর দাঁত, স্বাস্থ্য ও ওজন দেখে দরদাম করছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের পশু কিনতে হাটে এসেছেন।

মানিকগঞ্জ থেকে গরু নিয়ে আসা বিক্রেতা আব্দুল করিম বলেন, “এবার খামারে গরু পালনে খরচ অনেক বেড়েছে। খাবারের দাম বেশি হওয়ায় লাভ কম হবে ভেবেছিলাম। তবে হাটে ক্রেতা ভালো থাকায় আশা করছি ভালো দামে গরু বিক্রি করতে পারব।

পাবনা থেকে আসা আরেক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, আমি পাঁচটি গরু নিয়ে এসেছি। ইতোমধ্যে দুটি বিক্রি করেছি। মানুষ এখন দেশীয় গরুর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। আশা করছি বাকি গরুগুলোও দ্রুত বিক্রি হয়ে যাবে।

হাটে গরু কিনতে আসা সাভারের বাসিন্দা মাহবুব হাসান বলেন,এবার হাটে গরুর সংখ্যা অনেক বেশি। বিভিন্ন দামের গরু পাওয়া যাচ্ছে। দরদাম কিছুটা বেশি হলেও পছন্দমতো গরু কিনতে পেরে ভালো লাগছে। সাভারের ব্যাংক কলোনি থেকে পরিবার নিয়ে গরু কিনতে আসা বদরুল আলম বলেন,রেডিও কলোনির হাটে খুব স্বাচ্ছন্দ্যে গরু কিনতে পেরেছি। এখানে গরুর বৈচিত্র্য বেশি এবং নিরাপত্তা ব্যবস্থাও ভালো। তাই পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে পশু কিনতে পারছি।

হাটের ইজারাদার পক্ষের একজন প্রতিনিধি জানান, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া পশু পরিবহন, পার্কিং ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

হাটে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের টহল জোরদার করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণ টিমও কাজ করছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

স্থানীয়দের ধারণা, ঈদের আগে হাটে ক্রেতাদের চাপ আরও বাড়বে। তখন বেচাকেনাও জমে উঠবে কয়েকগুণ বেশি। সব মিলিয়ে সাভার রেডিও কলোনি কোরবানির হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত এক ব্যস্ত জনপদে পরিণত হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক