তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মে, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ডিবি দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং গতকাল বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্ন্তগত ধুলাউরী গ্রামস্থ জনৈক জাহেদ আলী এর ইউক্যালিপ্টাস বাগানের সামনে ওয়াপদা কেনাল গামী সরু কাঁচা রাস্তার উপর হইতে আটক করে।
আসামী : ১ আলামিন ওরফে আল আমিন (৩৫), পিতা-মৃত আঃ বারেক, মাতা-মোছাঃ রেহেনা বেগম, সাং-প্রসাদপাড়া, ডাকঘর-ঝাড়বাড়ী, থানা-বীরগঞ্জ, জেলা দিনাজপুরের দখলে হইতে ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উ,দ্ধার পূর্বক গ্রে,ফতার করা হয়।
আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীকে সাথে লইয়া দিনে সঙ্গীয় ফোর্সসহ বীরগঞ্জ থানাধীন ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্ন্তগত প্রসাদপাড় গ্রামে আ,সামীর বসত বাড়ীর ভিতর হইতে ৯০০ (নয়শত) পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ১,০০০ (এক হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যা,বলেট উদ্ধর করা হয়।
আসামী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ দখলে রেখেছিল মর্মে স্বী,কার করে। আ,সা,মীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নিমিত্তে বীরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।