ডাঃ নূরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
৭ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেসে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, কৃষকেরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কমল কৃষ্ণ রায় উপজেলা কৃষি কর্মকর্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ি কৃষি কর্মকর্তা শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির,সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান।
এ সময় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি খাতে অবশ্যই আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে হবে। কৃষকদের প্রশিক্ষণ ,উন্নত বীজ এবং সঠিক পরিচর্যার মধ্যেই উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির গুনা গুন রক্ষা ,সঠিক সার প্রয়োগ এবং কীটনাশকের নিরাপদ ব্যবহারের বিষ২৬য়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা।