সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
আমি এমন কেউ হইনি যে ভিডিও করতে হবে সাংবাদিকদের ভিডিও করতে নিষেধ করলেন জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীনের বক্তব্য ভিডিও করতে নিষেধ করার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জানা গেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক,ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার পরিচিতি পর্ব শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উপজেলার সম্ভাবনা, সমস্যা, আইনশৃঙ্খলা, উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, হাট-বাজারগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক সেবন, ও জোয়া খেলা নির্মূলের জন্য বিভিন্ন দিক তুলে বক্তব্যের পর জেলা প্রশাসক যখন বক্তব্য প্রদান শুরু করেন, তখন উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে তার বক্তব্য ভিডিও করতে যান।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বাধা প্রদান করে বলেন,আপনারা আমার ভিডিও করবেন না। আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হইনি যে আমার বক্তব্য ভিডিও করতে হবে। জেলা প্রশাসকের এমন আকস্মিক নিষেধাজ্ঞায় উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে পড়েন। তারা এ ঘটনা কে পেশাগত অবমাননা হিসেবে গণ্য করে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বয়কট করে হলরুম থেকে বেরিয়ে আসেন।
সাংবাদিকদের অভিযোগ, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এর সাথে জড়িত সাংবাদিকদের পেশা গতদারিত্বের খাতিরে নিউজের প্রয়োজনে তারা ভিডিও করতে গিয়েছিলেন, কিন্তু জেলা প্রশাসক তাদের দায়িত্ব পালনে বাধা দিয়ে সংবাদপত্র তথা গণমাধ্যম কর্মীদের অপমান করেছেন। এ বিষয়ে মতবিনিময় সভায় আমন্ত্রিত সকল গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের কাজই হলো তথ্যের প্রয়োজনে ছবি ও ভিডিও ধারণ করা। নবাগত জেলা প্রশাসক যেভাবে আমাদের ভিডিও করতে নিষেধ করেছেন, তা আমাদের পেশাদারিত্বের ওপর আঘাত।
জেলায় এর আগে কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন আচরণ আমরা দেখিনি। এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা মনে করছেন, একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ মুক্ত গণমাধ্যমের অন্তরায়। উল্লেখ্য, গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখার উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠি অনুযায়ী পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন শুকরিয়া পারভীন।