এনামুল হক,স্টাফ রিপোর্টার নওগাঁ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৬ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়ার মাহ্ফিল ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৬ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়, এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সাপাহার আল হালাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, জামায়াতে ইসলাম উপজেলা আমির আবুল খায়ের তরুন প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম। এ বছর বিদ্যালয় হতে ১৫২ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ২০ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকগন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||