আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আলী হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর কামলাবাজ গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।
এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া, কনস্টেবল শরীফ, পারভেজ সহ সঙ্গীয়ফোর্স।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||