হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে নিজ বিদ্যালয়ে ক্লাস নিলেন নবাগত জেলা প্রশাসক:কামরুল হাসান।

স্টাফ রিপোর্ট || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। দায়িত্বের আনুষ্ঠানিকতা পেরিয়ে সরাসরি শিক্ষার্থীদের মাঝে গিয়ে নিজ বিদ্যালয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেণির প্রথম পিরিয়ডে ক্লাস নিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গতকাল বুধবার প্রথম কর্মদিবসের প্রথম প্রহরেই তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং পাঠদান শুরু করেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষকসহ উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। একজন জেলা প্রশাসক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সরাসরি শিক্ষাদানে অংশ নেওয়া এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট। পরে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে মানসম্মত শিক্ষার উপর। তাই শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক,যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

অনেকেই মনে করছেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যান্য কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। স্থানীয় সচেতন মহল বলছেন, একজন জেলা প্রশাসকের এমন উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব উন্নয়নের বার্তা বহন করে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি প্রশাসনের নজরদারি ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে, যা শেষ পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নওগাঁ পাইলট বিদ্যালয়র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ।
রাজশাহী 3 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর থানায় মামলা গ্রেফতার-১।
অপরাধ 6 hours আগে

সুনামগঞ্জে মাদক বিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১।
অপরাধ 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে নিজ বিদ্যালয়ে ক্লাস নিলেন নবাগত জেলা প্রশাসক:কামরুল হাসান।
রংপুর 6 hours আগে

ঠাকুরগাঁও পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও থেকে সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে তেঁতুলিয়া পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম-এ ৩০ হাজার টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ১০২জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল ইকোর শিক্ষা বৃত্তি।
রংপুর 2 days আগে

দিনাজপুরে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককের বিরুদ্ধে  বিক্ষোভ ও মানববন্ধন।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক