হোম
অপরাধ

সাপাহারে কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও।

এনামুল হক, স্টাফ রিপোর্টার নওগাঁ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁর সাপাহারে গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড-এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা আমানত আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সঞ্চিত টাকা ফেরত এবং প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী শতাধিক গ্রাহক।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে কোচকুড়লিয়া এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ ও সমিতির সদস্যদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া এলাকায় ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ (রেজিঃ নং ২৩৬৬) দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম চালিয়ে আসছিল। অধিক মুনাফা এবং সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থার পরিচালক মোঃ আব্দুল হালিমসহ অন্য কর্মকর্তারা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩কোটি টাকা আমানত সংগ্রহ করেন। কিন্তু ২০২৪ সালের ২৫ অক্টোবর থেকে হঠাৎ সমিতির কার্যালয়টি তালাবদ্ধ করে আমানতকারীদের টাকা নিয়ে তারা আত্মগোপনে চলে যান।

অভিযুক্তরা হলেন—সমিতির পরিচালক মোঃ আব্দুল হালিম, তার স্ত্রী উম্মে কুলসুম, মোঃ সবুজ, মোসাঃ সুবর্ণা, মোঃ সোহাগ, মোঃ হাই বাবু এবং মোঃ মাসুদ রানা। অভিযুক্তরা সবাই কোচকুড়লিয়া এলাকার বাসিন্দা।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তাদের কষ্টার্জিত আমানত হারিয়ে বর্তমানে অসংখ্য পরিবার চরম আর্থিক ও মানসিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় টাকা উদ্ধারের কোনো পথ না পেয়ে অবশেষে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা অবিলম্বে প্রতারক চক্রকে আইনের আওতায় এনে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করার জোর দাবি জানান।

এবিষয়ে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও বিএনপি নেতা মোকলেছুর রহমান বলেন, এই ঘটনায় সবাইকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করাসহ আমানতকারীদের অর্থ ফেরত পেতে সার্বিক সহযোগিতা করবে উপজেলা বিএনপি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ বলেন, স্মারকলিপি পেয়েছি, আইনি বিধি মোতাবেক যথাযথা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম-এ ৩০ হাজার টাকা জরিমানা।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরে ১০২জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল ইকোর শিক্ষা বৃত্তি।
রংপুর 2 hours আগে

দিনাজপুরে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককের বিরুদ্ধে  বিক্ষোভ ও মানববন্ধন।
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
রংপুর 4 hours আগে

সাপাহারে কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রহস্যময় এক মাজার।
দর্শনীয়-স্থান 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড ও ২ ব্যাক্তিকে
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ হওয়া যুবকের ৫ ঘন্টা পর মরদেহ 
দুর্ঘটনা 1 day আগে

ঢাকায় র‍্যাবের হাতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে মাদক বিরোধী অভিযানে একই পরিবারের ৩ জনসহ ১২ গ্রেফতার।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক