ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
ঢাকা থেকে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল রানা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, সোহেল রানা বাবু (পিতা: মৃত আইয়ুব আলী), সাং- পাড়ামৌলা, থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম। তার বিরুদ্ধে গুলশান থানার মামলা নং-৩, জি আর ৯৫/১৮ এর আওতায় প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। পেনাল কোডের ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া জানা গেছে, বিডিআর বিদ্রোহের মামলায় অভিযুক্ত হয়ে তিনি পূর্বে চাকরি হারান। পরবর্তীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,অভিযুক্ত সোহেল রানা বাবু পূর্বে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয়ে সক্রিয় ছিলেন। তিনি কখনো জাতীয় পার্টি, আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিদ্যানন্দ ইউনিয়নে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালে কুড়িগ্রাম জেলা জয় পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।