হোম
আইন-বিচার

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে বর্ধিত সময় পার হলেও বলদার হাওর ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কৃষকদের মানববন্ধন তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বর্ধিতাংশ ধরুন্দ ও ইউনুছপুর গ্রামের ৮৮ নং পিআইসির অধীনে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর ও বড়দল গ্রামের স্থানীয় এলাকাবাসী ও কৃষকদের আয়োজনে ইউনুসপুর ভাঙ্গারখাল নদীর কুড়ের পাড়ে অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তাগন বলেন,ইউনুসপুর ভাঙ্গারখাল নদীর কুড়ের পাড়ে বাঁধ নির্মাণের কথা থাকলেও না হওয়ায় পাহাড়ি ঢলের পানি সহজে বলদার হাওরে প্রবেশ করবে। একারনে বলদার হাওরেই নয় মাটিয়ান হাওর সহ বিভিন্ন হাওরের ফসল ডুবে হাজার হাজার কৃষকের কষ্টে ফলানো বোরো ফসল পানিতে তলিয়ে যাবে আর কৃষক পরিবারের কষ্টের শেষ থাকবে না।

এখানে মাটিয়ান হাওরের বর্ধিতাংশ ধরুন্দ ও ইউনুছপুর গ্রামের ৮৮ নং পিআইসির অধীনে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। পূর্বের মাটির উপর দিকে কোদাল দিয়ে সামান্য ছেছে দায় সারা কাজ করা হয়েছে। সাবেক বাঁধ কেটে স্লোভ করে কাজ শেষ করার পাঁয়তারা চালাচ্ছে ধরুন্দ গ্রামের বাঁধ। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তাগন হুশিয়ার করে বলেন,আমরা প্রতিবাদ করায় আমাদেরকে হুমকি ভয় দেখানো হয়েছে। যদি এখানে বাঁধ নির্মাণ করা না হয় আর ফসলের ক্ষতি হয় এর দায় ভাড় পিআইসি ও পাউবো কে নিয়ে হবে। এছাড়াও আমরা উপজেলার মানববন্ধন করবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন,হারুন মিয়া ভূঁইয়া,ফজলু ভূইয়া,রমজান মিয়া,আরিজ মিয়া,বিল্লাল মিয়া,ফারুক মিয়া,সিদ্দিক মিয়া,সাহাব উদ্দিন প্রমুখ। এ সময় আশ পাশে কয়েকটি গ্রামের কৃষক ও কৃষক পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করে।

পিআইসির সাধারণ সম্পাদক আক্তার হোসেন সকল অভিযোগ অস্বীকার করে জানান, পিআইসিতে নীতিমালা অনুযায়ী ও যেখানে মাটিসহ অন্যান্য কাজ করার নির্দেশনা রয়েছে তা সম্পূর্ণ করা হয়েছে কোনো অনিয়ম করা হয়নি। আর যেখানে বাঁধ দেয়ার কথা বলা হচ্ছে এবং অভিযোগ করা হয়েছে সেখানে মাটি ফেলার কোনো নির্দেশনা নাই। যার জন্য মাটির কাজ সহ অন্যান্য কাজ করা হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 3 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 3 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 3 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 3 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 6 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক