হোম
রংপুর

পঞ্চগড়ে রমজানকে ঘিরে নিত্যপণ্যের বাজারে আগুন,দিশেহারা ক্রেতারা।

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলা সহ বোদা/আটোয়ারি/দেবীগঞ্জ ও তেতুঁলিয়া এর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। বাজারে গেলেই বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা।

সরেজমিনে জেলার ৫ টি উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজানে বেশি বেশি ব্যবহৃত পণ্য যেমন চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজ, আলু ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বাজারে মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০, টাকা, যা আগে ছিল ৫০-৫২ টাকা। ভালো মানের চালের দাম কেজিতে ৬৫-৭০ টাকা পর্যন্ত উঠেছে। মসুর ডালের কেজি ১১০-১১৫ টাকা, ছোলার ডাল ১০০-১১০ টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার ২০০-২০৫ টাকায় আর খোলা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। খেজুরের দামও মানভেদে কেজিতে ৫৫০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

এ দিকে সবজির বাজারেও নেই স্বস্তি। পেঁয়াজের কেজি ৫০-৫৫ টাকা, আলু ২০ টাকা, বেগুন ৬০-৬৫ টাকা এবং কাঁচা মরিচ ১৫০-১৫৫ টাকা, রসুন ১১০-১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস কেজিতে হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এসব দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেকেই।

রশিদুল ইসলাম নামের এক ক্রেতা জানান, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে অতিরিক্ত দাম বাড়িয়ে দেন। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। দ্রুত বাজার মনিটরিং জোরদার না হলে রমজানে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারেই পণ্যের দাম বেশি থাকায় খুচরা বাজারে দাম কমানো সম্ভব হচ্ছে না। পরিবহন খরচ ও সরবরাহ সমস্যার কথাও তুলে ধরেন তারা।

এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজারে নিয়মিত অভিযান, মূল্যতালিকা প্রদর্শন এবং কঠোর মনিটরিং জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 41 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 20 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক