গোলাম রব্বানী,হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরিপুর উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হরিপুর উপজেলা মডেল মসজিদ সামনে সমবেত হন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিটি উপজেলার মডেল মসজিদের সামনে থেকে শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে বটতলীতে এক সমাবেশ করেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তারা বলেন, ছাত্র সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।বক্তারা আরও বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ছাত্র শিবিরের কর্মীরা মানবিক সহায়তায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে । একই সঙ্গে দেশ থেকে বৈষম্য দূর করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রশিবির আপসহীন অবস্থান অব্যাহত রাখবে বলে তারা জানান ।এছাড়াও বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়-সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর উপজেলা শাখার সভাপতি মো.রেজুয়ান,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হরিপুর উপজেলা শাখার সেক্রেটারি,মো. ফজলে রাব্বিসহ উপজেলা ছাত্রশিবিরের শীর্ষ নেতা কামরুল হাসানসহ বিপুল সংখ্যক ইসলামী ছাত্র শিবির ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে ।শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে উপস্থিত ইসলামী ছাত্র ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।