মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ পারভেজ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) রাত্রি ০৮.৩০ ঘটিকায় সদর উপজেলার পাড় নওগাঁ এলাকার একটি পরিত্যক্ত বাসার সামনে আসামির শরীর তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটক পারভেজ সদর উপজেলার পাড় নওগাঁ মন্ডল পাড়া এলাকার মামুন ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা জানতে পারে পাড় নওগাঁ এলাকায় জনৈক আলিমের পরিত্যক্ত বাসার সামনে একজন ব্যাক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে পার নওগাঁ এলাকায় জনৈক আলিমের পরিত্যক্ত বাসার সামনে আসামিকে গ্রেফতারর ফোর্স পাঠানো হয়। রাত্রে দিকে পার নওগাঁ এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে দেখতে পায় তার গতিবিধি সন্দেহ হলে তাকে থামিয়ে শরীর তল্লাশি চালায়। এ সময় তার পকেটে থাকা ১টি সিগারেটের প্যাকেট থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না পুলিশ বিষয়টি তদন্ত করছে।