মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে ১১দলীয় জোটের পদযাত্রায় আজ ২ ফেব্রুয়ারী সকাল ১১টা ৩০ মিনিট শহীদ মিনার চত্বরে দিনাজপুর – ৫ আসনের এনসিপির মনোনীত প্রার্থীর নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পাটি কেন্দ্রীয় মুখ্য সংগঠকদের পদযাত্রা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পাটি এনসিপির কেন্দ্রীয় নেতা নেত্রীগণ গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রা সভায় উপস্হিত হন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, দিনাজপুর- ৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার আব্দুল আহাদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ। সাবেক উপদেষ্টা অন্তবর্তীকালিন সরকার, মুখপাত্র, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূইয়া। যুগ্ম আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনিরা সারমিন। আহবায়ক, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি এনসিপির তরিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ( সাবেক ) দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর বায়তুল মাল সেক্রেটারি তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যান ফেডারেশন, উপজেলা যুব বিভাগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ দলীয় জোটের নেতা কর্মীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ।