মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
বগুড়া সদর উপজেলা গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুরগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে রিদওয়ান রাফিম এন্টারপ্রাইজ গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর রেজভী পরিবহন নামীয় এসি যাত্রীবাহী বাস যার রেজি: নং-ঢাকা-মেট্রো-ব-১২-৪৪২০ বাস ও আসামী সলিম উদ্দিন ও রাশেদুল ইসলামের দেহ তল্লাশী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৫০০ শ ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে।
রবিবার ০১ (জানুয়ারি) রেজভী পরিবহন নামীয় এসি যাত্রীবাহী বাস যার রেজি: নং-ঢাকা-মেট্রো- ব-১২-৪৪২০ বাস ও আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ও অ্যান্ড্রয়েড ফোন ০১টি এবং বাটন ফোন ২টি উদ্ধার ও গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সলিম উদ্দিন (৩২), পিতা ফাজিল উদ্দিন, সাং কাজীহাট নয়াবন্দর, ডাকঘর-মুজাইদাবাদ, ওয়ার্ড নং-৮, ইউপি-কাশিপুর, থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও।
রাশিদুল ইসলাম (২৬), পিতা: নুর-ইসলাম, সাং লাউথুতি, ডাকঘর-দিহাট, ওয়ার্ড নং-৬, ইউপি-সুকানপুকুর, থানা-ঠাকুরগাঁও সদর, উভয়েই জেলা-ঠাকুরগাঁও। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।