রফিকুল ইসলাম জিলু,বুর্যো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
সাভার উপজেলা মাঠ প্রাঙ্গণে কলকাকলী শিক্ষালয়ে ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কলকাকলী শিক্ষালয়ে প্রধান শিক্ষক সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিন,মুক্ত কলমের বুর্যো প্রধান বাংলা টিভি ও বাংলাবাজার পত্রিকার সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম জিলুসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষক শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।