মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের অভিযানে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমাল (অধিনায়ক, ৪০ বীর) এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বয়রাদিঘী গ্রামের আহাদ আলীর বাড়ির পেছনের একটি ডোবা থেকে একটি বিদেশি ৯ মি.মি. জার্মান পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা আহাদ আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।