রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
সাভার মডেল থানার পার্শ্ববর্তী পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ৫ জনের লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। কমিউনিটি সেন্টারটিতে হত্যাকান্ডের ৫ ঘটনাসহ ৬ টি হত্যাকান্ডের কথা স্বীকার করেছে ওই ভবঘুরে।
সোমবার সকালে গ্রেপ্তার সিরিয়াল কিলার মশিউর রহমানকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দিনের রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত কয়েক মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ৬ হত্যান্ডের ঘটনায় একজনকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই ব্যক্তি ৬ হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন।
হত্যাকান্ডে মশিউর তার ব্যবহৃত মাফলার ব্যবহার করতেন। প্রথমে শ্বাসরোধে হত্যা তারপর পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় নিয়ে পুড়িয়ে দিতো সম্রাট। ৬ টি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৬ টি মামলা দায়ের করেছেন।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম তিনি আরও বলেন, হত্যাকাণ্ডগুলোর নেপথ্য কারণ ও সহযোগীদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||