হোম
আইন-বিচার

সুনামগঞ্জে আত্মহত্যা সাজিয়ে স্বামীকে হত্যা ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। 

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী মর্জিনা আক্তার। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার চানপুর গ্রামে নিহত মোঃ আলমগীর হোসেনের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মর্জিনা আক্তার বলেন, গত ৩১ অক্টোবর ২০২৫ রাতের কোনো এক সময় তার স্বামী মোঃ আলমগীর হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ ঘরের কাঠের ধরনার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে প্রচারের অপচেষ্টা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, আলমগীর হোসেন সমাজের বিভিন্ন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশেষ করে এলাকায় চলমান মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সংশ্লিষ্ট একটি চক্র দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। এসব হুমকির বিষয়ে পরিবার ও স্থানীয় একাধিক ব্যক্তি অবগত ছিলেন।

ঘটনার রাতে কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে নিহতের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের বরাতে দাবি করা হয়। এসব তথ্য বর্তমানে আদালতে দায়ের করা মামলার সাক্ষ্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি। পরদিন ১ নভেম্বর ২০২৫ সকালে প্রতিবেশী এক শিশুর চিৎকারে ঘটনাটি প্রকাশ পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মর্জিনা আক্তার আরও বলেন, ঘটনার পর তিনি থানায় গিয়ে এজাহার দায়ের করতে চাইলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এতে তিনি চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভোগেন। পরবর্তীতে উপায়ান্তর না পেয়ে প্রায় এক মাস ২০ দিন পর আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি সি আর মামলা নং–৩১৫/২০২৫ (তাহিরপুর) হিসেবে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী বলেন, আমি কোনো প্রতিশোধ চাই না। আমি চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদনের মাধ্যমে যেন একজন নিরপরাধ মানুষের হত্যার ন্যায়বিচার নিশ্চিত হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক