হোম
জাতীয়

বগুড়ার ৭টি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৩৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, সাতটি আসনে ৪৫ মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছে ৩৯টি। এর মধ্যে বগুড়া-১ ও ২ আসনে সর্বোচ্চ সাতটি করে এবং বাকি আসনগুলোতে পাঁচটি করে মনোনয়ন জমা হয়েছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) এ আসনে বিএনপি থেকে কাজী রফিকুল ইসলাম ও স্বতন্ত্র হিসেবে আহসানুল তৈয়ব জাকির মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া শাহাবুদ্দিন (জামায়াত), এবিএম মোস্তফা কামাল পাশা (ইসলামী আন্দোলন), জুলফিকার আলী (গণফোরাম), আসাদুল হক (বাংলাদেশ কংগ্রেস) এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপি মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-২ (শিবগঞ্জ)।
এ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (বিএনপি সমর্থিত) ও মীর শাহে আলম (বিএনপি) এছাড়াও রয়েছেন শরীফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি), শাহাদুজ্জামান (জামায়াত), জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন), সেলিম সরকার (গণঅধিকার পরিষদ) ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)।
এ আসনে আব্দুল মুহিত তালুকদার (বিএনপি), শাহিনুল ইসলাম (জাতীয় পার্টি), নূর মোহাম্মদ (জামায়াত), শাজাহান আলী তালুকদার (ইসলামী আন্দোলন) এবং তৌহিদুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।
এ আসনে মোশারফ হোসেন (বিএনপি), শাহীন মোস্তফা কামাল ফারুক (জাতীয় পার্টি), মোস্তফা ফয়সাল (জামায়াত), ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন) এবং কামরুল হাসান মোহাম্মদ শাহেদ ফেরদৌস (এলডিপি) মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)।
এ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি), দবিবুর রহমান (জামায়াত), মীর মোহাম্মদ মাহমুদুর রহমান (ইসলামী আন্দোলন), খান কুদরত-ই-সাকলায়েন (এলডিপি) এবং শিপন কুমার রবিদাস (কমিউনিস্ট পার্টি) মনোনয়ন জমা দিয়েছেন।

বগুড়া-৬ (সদর)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়া অন্য ৪ প্রার্থী হলেন— আবিদুর রহমান সোহেল (জামায়াত), আনম মামুনুর রশিদ (ইসলামী আন্দোলন), দিলরুবা (বাসদ) এবং আব্দুল্লাহ আল ওয়াকি (জেএসডি)।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)।
এ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন হেলালুজ্জামান তালুকদার লালু। বিকল্প হিসেবে জমা দিয়েছেন মোরশেদ মিল্টন (বিএনপি)। এছাড়া রয়েছেন গোলাম রব্বানী (জামায়াত), শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন) এবং আনছার আলী (মুসলিম লীগ)।

আইনি লড়াই ও নাটকীয়তা।
বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ থাকায় বিএনপি সেখানে বিকল্প প্রার্থী রেখেছে। একই চিত্র বগুড়া-২ আসনেও। সেখানে মাহমুদুর রহমান মান্নার ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা আজ সকালে উচ্চ আদালতের আদেশে নিরসন হওয়ায় তিনি শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »