সানিয়াদ হোসেন সাঈদী,রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান সিবগাতুল্লাহ্ সিবগা।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে’ শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাঁকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।
সিবগাতুল্লাহ সিবগা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতিসন্তান। তার পিতা জনাব মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী।
এদিকে সিবগাতুল্লাহ্ সিবগা সেক্রেটারি মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত ঠাকুরগাঁওয়ের মানুষ।
তিনি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।
এর আগে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী, সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||