তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
২৪ ডিসেম্বর-২০২৫ বুধবার সকালে দিনাজপুর গোর-এ- শহীদ ময়দানে (বড় মাঠ)দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা /কর্মচারী ও তাঁদের সন্তানদের ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেলুন- ফেস্টুন উড়িয়ে খেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার দিনাজপুর এর উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস .এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) বোরহান উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টরেট অমৃত দেব নাথ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ মেজিস্ট্রেটবৃন্দ।
উক্ত খেলায় দিনাজপুরের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাঁদের পরিবারের সন্তানরা এ সময় উপস্থিত ছিলেন। উক্ত খেলায় মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেন। খেলা শেষে বিজয়ী সকলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||