হোম
অপরাধ

বগুড়ায় জুলাই আন্দোলনের মামলায় আসামীর নিকট বাদীর ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ায় জুলাই–আগস্ট কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর চাঁদাদাবির অভিযোগ উঠেছে। মামলার এক আসামির কাছে বাদী পক্ষ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ রয়েছে চ্যানেল টেন কর্তৃপক্ষ নিকট।

জানা যায়, ২০২৪ সালের জুলাই–আগস্টে কোটা সংস্কার আন্দোলনে আহত এক জুলাই যোদ্ধা দাবি করা আরাফ নামের এক ব্যক্তি চলতি বছরের ২২ অক্টোবর বগুড়া সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার ৬০ নম্বর আসামি ফাহমুদুল হাসান পিয়াসের বিরুদ্ধে অভিযোগ—মামলাটিকে কেন্দ্র করেই তার কাছে চাঁদা দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২১ ডিসেম্বর (রবিবার) মামলার বাদী আরাফ তার সঙ্গে আরও ৪–৫ জন ব্যক্তিকে নিয়ে বগুড়া সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত ফাহমুদুল হাসান পিয়াসের ব্যক্তিগত চেম্বারে যান। সেখানে সরাসরি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় টাকা না দিলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন আসামি পিয়াস।

এ বিষয়ে ফাহমুদুল হাসান পিয়াস চ্যানেল টেনকে বলেন,“বেশ কিছুদিন ধরেই বিভিন্ন নম্বর থেকে আমাকে ফোন করে আকার-ইঙ্গিতে টাকা দাবি করা হচ্ছিল। পরে মামলার বাদী আরাফ কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার চেম্বারে এসে সরাসরি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি একজন সরকারি চাকরিজীবী।

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছবি থাকা স্বাভাবিক। সেই ছবি ব্যবহার করে আমাকে ফ্যাসিস্ট বানানোর চেষ্টা করছে একটি কুচক্রী মহল। আমার কোনো রাজনৈতিক পদ-পদবি নেই, তবুও আমাকে মিথ্যাভাবে মামলায় জড়ানো হয়েছে।

শুধু অডিও ক্লিপ নয়—ঘটনার সময় চেম্বারে প্রবেশের সিসিটিভি ফুটেজও রয়েছে চ্যানেল টেন কর্তৃপক্ষের কাছে।অন্যদিকে, চাঁদাদাবির অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী আরাফ। তিনি বলেন, আমি তাকে গ্রেপ্তার করানোর জন্য সেখানে গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো টাকা চাইনি বা দাবি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

জুলাই–আগস্ট আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের প্রতীক। সেই আন্দোলনের নাম ব্যবহার করে যদি ব্যক্তি স্বার্থে মামলা, ভয়ভীতি কিংবা চাঁদাবাজির চেষ্টা হয়ে থাকে—তবে তা শুধু অপরাধ নয়, বরং আন্দোলনের নৈতিকতাকেও কলঙ্কিত করে। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 4 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 13 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 17 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 24 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক