গোলাম রব্বানী, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা সিএসওর ত্রৈমাসিক আলোচনা সভা হরিপুর প্রেসক্লাবে ডা.আলী আফজালের সভাপতিত্বে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ(হোপ) প্রকল্পের আয়োজনে উপজেলা সিএসওর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১:০০ টায় নেটজ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বি এম জেড এর অর্থায়নে হোপ প্রকল্পে উপজেলা ত্রৈমাসিক সভায় নির্যাতিত মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সিএসও কাজ করে যাচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন এরিয়া কো-অডিনেটর মোছা. রৌওশন আরা বেগম, স্কুল ফেসিলিটেটর মো. মনিরুজ্জামান (পাইলট) হোপ প্রকল্প ঠাকুরগাঁও। আরও উপস্থিত ছিলেন উপজেলা সংগঠন সিএসও এর সদস্যগণ। হরিপুর উপজেলা সিএসও’র সভাপতি সাবেক চেয়ারম্যান ডা.মো. আলী আফজাল। তিনি ত্রৈমাসিক আলোচনা শেষে সকলের সুস্থতা কামনা করেন এবং সভায় আলোচিত বিষয় সকলকেই কাজে বাস্তবায়ন করার পরামর্শ দেন ও সভার সমাপ্তি ঘোষনা করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||