হোম
আইন-বিচার

 কৃষি কর্মকর্তা হামলার ঘটনায়-থানায় মামলা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে উপ সহকারী কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার ৪ ডিসেম্বর থানায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জানা যায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী বাজারে সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার নিয়ে ৫ জন কৃষক যাওয়ার দৃশ্য দেখে উপস্থিত অন্যান্য কৃষক ক্ষোভে উত্তেজিত হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে সেখান থেকে সরে যান।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তিনি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন,“আমার সহকর্মীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ঘটনার পর থানায় মামলা হয়েছে এবং জেলা কৃষি অফিস তিন সদস্যের তদন্ত কমিটি করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, আমিসহ ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও রাণীশংকৈল অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলমকে গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা সরেজমিনে তদন্ত করে দেখবো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনও গাফিলতি ছিল কিনা। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দপ্তরে জমা দেওয়া হবে। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে ৮ জনকে নামীয় আসামি ও ১০–১২ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে পরবর্তী অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »