মাসুম আজিজ,ঝিনাইদহ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
ঝিনাইদহের পৌরসভার ৭নং ওযার্ডের লক্ষীকোল এলাকায় আব্দুল খালেক, মো: মহিউদ্দিন ও রহিমা খাতুনের জমি দখল ও সীমানা প্রাচীল ভেঙ্গে ফেলার অভিযোগ করলেন এলাকার রোকেয়া বেগম ও তার মেয়ে রেশমা খাতুন এবং জামাতা পান্নু পারভেজের নামে।
জমির প্রকৃত মালিকেরা জানান, এই রোকেয়া বেগমের জমি আমাদের জমির পেছনে,সেখানে সে দীর্ঘ দিন বসবাস করেছেন কিন্তু হঠাৎ করেই এখন রাস্তা সংলগ্ন জমির দাবি করে লোকজন সাথে করে নিয়ে এসে আমাদের সীমানা প্রাচীল ভেঙ্গে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ভয়ভীতি ও হুমকি প্রাদান করেন।
জমি দখল করতে আসা ব্যাক্তিদের ভয়ে আমরা ট্রিপল নাইনে ফোন করে সহযোগিতা চাই,ঘটনাস্থলে পুলিশ এসে সব কিছু দেখেছেন। স্থানীয় একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আমাদের জমি দখল নেবার পায়তারা করছে। আমরা আমাদের নিরাপত্তা চাই, সেই সাথে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সুবিচার আশা করছি। সুঠিক তদন্তের জন্যে ভুক্তভোগীরা ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে কথা হয় অভিযুক্ত রোকেয়া বেগমের সাথে। তিনি স্বীকার করেন এই জমির সীমানা প্রাচীল তিনারা ভেঙ্গেছেন। ভুক্তভোগী পরিবার ঝিনাইদহের পুলিশ সুপার মহোদয়ের কাছে এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেবার বিষয়ে সহোযোগিতা কামনা করেছেন।